ওরা আশ্রিত।
নেই ঠিকানা-
নেই মাটি, নেই আকাশ।
নেই স্থান কাল পাত্র।
আছে মূল্য।
আছে অস্তিত্ব।
ওরা বিশ্বনাগরিক।
ওরা বিশ্বের চেতনা।
ওরা বিশ্বের পরিত্রাতা।
ওরা বিজ্ঞানী।
কে আশ্রয় দেবে ওদের?
বিপুল বিশ্বকে ওরা গর্ভে ধারণ করে!
স্বয়ং ব্রহ্ম!
ওরা অজেয়...
Comments (6)