১) নামকরণ
পাশাপাশি দুটো বাড়ি। সরকার বাড়ি ও পাল বাড়ি। আল নিয়ে ঝগড়া লেগেই আছে সারাদিন। দু বাড়িতেই দুটো ফুটফুটে ছেলে হয়েছে।
একদিন কবি যাচ্ছিলেন সামনে দিয়ে। বাচ্চা দুটোর নামকরণের জন্য ওনাকে ডাকা হল।
কবি সরকার বাড়ির ছেলের নাম রাখলেন- বঙ্গ ও পাল বাড়ির ছেলের নাম রাখলেন- রাজ্য।
২) পা
পাতাল : পায়ে তাল থাকা।
পাহাড় : পায়ের হাড়।
পাথর : পায়ে হেঁটে থর মরুভূমিতে ঘুরে বেড়ানো।
পাজামা : গায়ের জামাটা পায়ে পড়া।
পাচার : চারটে পা (চার পা জীবই বেশি পাচার হয়)।
পাতলা : পায়ের তলা।
পাদপ : পা দপদপ করা।
পাতিল : পায়ে তিল।
পানই : পা নিজের পরিচয় না মেনে নিলে।
পাবন : পা দিয়ে বনের ভিতরে যাওয়া।
পামর : পা কর্মক্ষমতা হারালে।
পালক : লকডাউনে পায়ের প্রয়োজনীয়তা।
পারুল : পা নিয়ম(রুল) মানে না।
পারদ : পা দিয়ে রদ করা।
পাইন : মধ্যিখানে(ইন) পা।
পাউন্ড : পায়ে ক্ষত(উন্ড)।
পালট : পা ঐ লটের ভিতর।
পাশব : পা শবের গায়ে।
পাসরা : পা সরিয়ে ফেলা।
পাহারা : পা দিয়ে ফুটবল খেলায় হেরে যাওয়া।
পালন : বাড়ির সামনে ফাঁকা জায়গায়(লন) পা।
পানা : পা মানা করে।
পানি : পায়ের সাথে সপ্ত সুর।
পাতা : পা দিয়ে তা দেওয়া।
পাপা : দুটো পা (দু পা মানুষই বাবাকে চেনে)।
Comments (13)