ধুতি শাড়ি এখন তাকে,
জিনসের চল।
পিৎজা পাস্তা স্যান্ডউইচ
কী বাংলার খাবার বল্!
দেখা হলে হাই হ্যালো,
নিরুদ্দেশ সুপ্রভাত।
থ্যাঙ্ক ইউ সৌজন্য,
ধন্যবাদের হারানো জাত।
ঘরের বউ বাইরে কামায়,
স্বামীর দায়িত্বে রান্না।
বাচ্চার মুখে মম ড্যাড-
মা বাবার কান্না।
বাংলা ভাষায় ইংরেজি,
অক্সফোর্ড-এ ঘেরাও।
পাঁচমিশালী সংস্কৃতি,
প্রাচীনতা ফেরাও।
সবেতে মিলমিশ,
তবু কেন আলাদা?
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
মানুষের কেন অমর্যাদা?
Comments (4)