'মশা, মাছি, আরশোলা,টিকটিকি, ছারপোকা...'।
একজন যাত্রী রেগে গিয়ে জিজ্ঞেস করলেন,
'দাদা, এসব কী বলছেন'?
'...মারার ওষুধ...'।
আরেকজন জিজ্ঞেস করলেন,
'দাদা, করোনা মারার ওষুধ আছে নাকি'?
'মাস্ক আমি বেচি না'।
অপরজন জিজ্ঞেস করলেন,
'ভ্যাকসিন ভ্যাকসিন'?
ও সামান্য হকার। ইংরেজি জানে না।
কী খেয়ালে যেন বলে উঠলো,
'না দাদা মাফ করবেন, কোনও ভ্যাকেন্সি নেই'।