গোলুগোলু এখনও বলতে শেখেনি কথা।
চোখ দুটি ওর বড়ই গভীর।
নানান কথা বলে সমাজ...
কীসের অভাবে ও চির গম্ভীর !
ওর মা ওর সাথে বলতে চেষ্টা করে
নানা রকম কথা।
কথার ভিড়েই কথা হারায়...
একটা অভাবে এক সমুদ্র ব্যথা !
হাওয়া বাতাস খেলে ঘরে-
তবু কথা ছাড়াই জীবন বয়।
জানলা দরজা দিকদিগন্ত সবই খোলা...
দুঃখের পায়ে সুখ এসে রোজ মাথা ঠুকে যায়।
সম্পর্ক নেই বাবার সাথে।
প্রাণের ভিতর শ্বাস আটকায় দারুণ অভিঘাতে।
Comments (4)