আমি প্রেমের কবি নই।
শাসন শোষণ।
অন্যায় অবিচার অত্যাচার।
অশিক্ষা।
বেকারত্ব।
জরা ব্যাধি।
মিথ্যা প্রতিশ্রুতি...
আমি প্রেমের কবি নই।
নারী দেখি যত, দেখি তার হারানো অধিকার।
স্বাধীনের স্বেচ্ছাচার।
শিশুর ক্রন্দন।
আমি প্রেমের কবি নই।
কাব্যের অবহেলা...অনাচার...অবমাননা...
আমার বাঁচার দাম কই !
Comments (4)