আজকের সমাজের প্রতিনিধি ও মুখপাত্র, উভয়ই, টাকা।
যার নেই তার জীবন ফাঁকা।
টাকাই ঘোরায় রাজনৈতিক সভ্যতার চাকা।
যে বলে, 'টাকা সবকিছু কিনতে পারে না', সে আকাট বোকা।
টাকা নিশ্চিত করে পাকা দেখা।
মাছের বড় টুকরো পাতে পায় মেজো খোকা।
টাকা আছে, স্ত্রী আছে। ডানলায় ধোঁকা।
সন্তান জানে সম্পত্তি কী ! টক নয় আঙুরের থোকা।
আত্মীয় বন্ধু পাশে আছে- থাকারই থাকা।
মান আছে- ঝড়ের তান্ডবে মজবুত নয় কচি ডালের শাখা।
মাসের শেষটা আমি বড়ই একা।
Comments (7)