১/ চিতার আগুন

কারো সাথে মনের মিল হয় না এখন,
তাই একা থাকি। কথা বলি নিজের সাথে।
ভালো লাগে।

ভয় হয়,
যদি নিজের মনের সাথে নিজের সত্তার মিল না হয় !
বাঁচবো কীভাবে? চিতার আগুন যে সব গ্রাস করে নেবে...

২/ ৮০এ

কুকুরটাকে বাঁচাবার জন্য ও বাইকের ব্রেক চাপলো
কিন্তু ওর পিছনে থাকা ৮০এ বাসটার হাতে অত সময় ছিল না
কারণ তার পিছনে আর একটা ৮০এ ছিল !