ভূত এক, 'তোরা মানুষ দেখেছিস'?
ভূত দুই, 'কথা শুনেছি'।
ভূত তিন, 'দেখেছি স্বচক্ষে'।
ভূত চার, 'ধাক্কা লেগেছে'।
ভূত এক, 'কেমন, বুঝিয়ে বল'।
ভূত দুই, 'বাঁচাও বাঁচাও বলছিল'।
ভূত তিন, 'কত ছায়া। ঘুরছে, ফিরছে'।
ভূত চার, 'ছায়ার পিছনে দৌড়েছিলাম। দেওয়ালে ধাক্কা লাগলো।
পড়ে গেলাম। ছায়াটা ওখানেই হেলান দিয়ে দাঁড়িয়েছিল'।
ভূত এক, 'মিথ্যে বলার জায়গা পাস না।
বলি তোদের মান হুঁশ নেই'!
Comments (5)