দুটো প্রাণ-
দেহ দিয়ে বয়ে গেল তড়িৎ:
ধুপ করে পড়ার শব্দ, ছটফট, মৃত্যু...
'আহা রে। চু চু। ও মা'।
ময়লার গাড়ি এসে নিয়ে যাবে।
মানুষ মারা গেলেই এরকম একটা উদাসীন ভাব-
আর এতো পায়রা !
সব জীবনই এক-
নিজের সত্তাকে চিনলে অপরের স্বরূপও দেখা যায়:
কিন্তু চিনতে চায় কে?
মনে হল পায়রা দুটোকে বুকে তুলে নি কিন্তু মরা ছুঁতে নেই।
ছুৎমার্গ নয়। জীবনকে চিনতে পারিনি, মৃত্যুকে কোলে নেবো কীভাবে !
Comments (6)