'কী সুখ পেলাম এ জীবনে'!
'ভেবে বলো-
তুমি এসেছিলে খালি হাতে।
কী দিয়েছো সংসারে ?
নিয়েছো প্রচুর !
ফেলে রেখে যাচ্ছ সম্পত্তি: টাকা ঘর গাড়ি...'।
নিশ্চুপ।
'জীবনকে শ্রদ্ধা করতে শেখো-
জীবন মানে হারজিত, লেনদেন, সুখদুঃখ নয়...
জীবন মানে পথ চলার অনাবিল আনন্দ:
জীবন মানে এগিয়ে চলার গান' ।
Comments (6)