লাথি মেরে চুমু খাওয়া মানুষ কুকুরের সম্পর্ক,
মানুষ মানুষের নয়।
মানুষ মানুষের সম্পর্ক: হয় চুমু, হয় লাথি, দুটো একসাথে নয় !
আমি শিশু।
চুমুর বদলে চুমু দিই, লাথির বদলে লাথি।
কিন্তু আমি জর্জ বুশ নই:
আমার সাথে থাকো, নয়তো মর।
আমি আয়না...
যে ভাবে মুখ দেখাবে, সেই ভাবেই দেখবে।
কিন্তু এ যুগে কুকুর কুকুরের ব্যথা বোঝে।
মানুষ মানুষের নয়। হায়রে হায় !
Comments (5)