যে টাকাটা নিলাম, তাতে ছাই লেগেছিল।
না না, যার হাত থেকে নিলাম তার হাতে !
ছাই ঝেড়ে ফেললাম কিন্তু দায়বদ্ধতা ঝাড়বো কীভাবে ?
ও মাছ কাটে। আমি খাই। ও পায় না। ছাই ওর বাড়া ভাতে !
জন্মে আলো দেখেছি দুজনেই।
কিন্তু আমি ঘুরে বেড়াই, ও কার হেফাজতে !