মাথা একটাই,
একজনেরই চিন্তা তাই।
দুনিয়া আমার মতো নয়,
নিজের ভাবতে ভয় হয়।
অথচ আমি দুনিয়ারই একজন !
দুনিয়াতেই আছি কিন্তু দুনিয়ায় নেই মন...
মন নিজেতে-
সময় কাটে নিজের ঝামেলা মেটাতে।
দুনিয়ার ঝামেলা পাগলের মনে।
এই পাগলাগারদে সবাই পাগল, আমিও সুস্থ নই, তবে বাঁচি প্রাণে।
Comments (5)