শিক্ষক দিবস বছরে একবার আসে না।
রোজই শিক্ষক দিবস
কারণ রোজই আমরা শিখি কিছু না কিছু পথ চলতে চলতে।
শেখার সাথে নেই কোনও আপস।
জীবন মানে শিক্ষা,
যাপন মানেও শিক্ষা।
জলের আরেক নামও জীবন।
চিরকাল ছাত্র হওয়ার দীক্ষা।
শিক্ষক দেন জীবন,
শিক্ষক দেন জল...
স্বপ্ন দেখি বেঁচে থাকার-
সব দিন শিখি, আজীবন শিখি, হারাই না বল।
মা বাবার থেকেও বড় শিক্ষক !
তারা জন্ম দেন; তিনি দেখান আলো: যাত্রা শুভ হোক।
Comments (4)