১/ গঙ্গার ঘাট

গঙ্গার ঘাট
জলীয় হাওয়ার শুকনো ছোঁয়া
ভাঙা আকাশ শূন্য মাঠ
যুক্তিহীন উন্মাদনায় হারিয়ে যাওয়া।


২/ জ্ঞান

মরুভূমি শুষে নেয় এক সিন্ধু জল,
তবুও তার তৃষ্ণা মেটে কই ?
ধুধু বালিতে প্রাণের নেই স্পন্দন:
অধ্যবসায়ী হারায় খেই !


৩/ শিক্ষিত বেকার

বসে আছি যেন খাঁচায় বন্দি বাঘ।
সত্তা থাকলেও হারিয়েছে সাহস, হারিয়েছে রাগ।।