১/ অপমান

কেউ অপমান করে খেতে দেয়।
কেউ খাওয়ার পাতে অপমান করে।
কেউ খাইয়ে অপমান করে।

প্রথমজনের স্বভাব খারাপ।
দ্বিতীয়জনের চরিত্র।
তৃতীয়জনের পুরো অস্তিত্বটাই মাটি।

২/ চাচা

সুকান্ত বহু দিন ধরে
ওর কবিতার খাতাটা খুঁজে পাচ্ছিলো না।
ওর বাড়ির লোক চায় ও বিজ্ঞান পড়ুক।
কিছুদিন পরে চাচা এসে ওকে খাতাটা দিয়ে গেল।
চাচার কাছে সবাই কাগজ বেচে।
সুকান্ত এখন চাচার বাড়িতে ওর প্রতিভা লুকিয়ে রাখে !