পরিবর্তন সবার জীবনে আসে-
কারো একবার, কারো বহুবার:
পুরনো খোলস ছেড়ে নতুন খোলস জন্মায়।
সম্রাট অশোকের হাত ধরে সূর্যোদয় দেখলাম, ধ্বংস হল হাহাকার-
পশু থেকে মানুষ, মানুষ থেকে দূত হওয়ার জন্য পথ চলা:
সুখের হাসি মুখ দেখি ছাই না দেখি,
শান্তি হোক অমর।
জঙ্গল ভেদ করে, শহরের পথ ধরে, অমরাবতীর দিকে না গিয়ে
প্রদীপ জ্বালিয়ে আলোকিত করি নিজেরই অন্তর।
Comments (8)