পার্টি হল: কিছু অতিথি এলেন, অনেকেই এলেন না
কারণ যিনি পার্টি দিয়েছিলেন, তিনি মুখোশ পরা একজন মানুষ-
তার ভালোলাগা ভালোবাসা আছে,
তাই সকলকে নিয়ে তিনি চলতে পারেন না
কিন্তু সকলের কাছে তিনি নিজের মান রাখেন।
আমি অনেক জায়গায় নিমন্ত্রণ পাইনি,
নিমন্ত্রণও করিনি অনেককে।
জীবনটা একটা পার্টি: সংকীর্ণতাই তাকে আলাদা করে |
এক আকাশের নীচে থাকি সকলে কিন্তু তাকে ছুঁতে পারি না-
সে ছড়ানো সর্বত্র কিন্তু আমাদের ভিতরে নয়।
Comments (4)