আমি একা থাকতে ভালোবাসি:
নেই বন্ধু, নেই নারী...
কবিতার হাত ধরে চলি জীবনের অজানা পথ:
স্বাধীন শব্দের ভিড়ে বসাই না দাঁড়ি।
সবাই ব্যস্ত নিজের কাজ নিয়ে, আমি আমার ভাবনা নিয়ে-
মনের সঙ্গে মনের আড়ি।
একা থাকলেই মানুষ মানুষের কথা ভাবে,
ভিড়ের ভিতর খেজুর রস তাড়ি!
Comments (7)