প্রথম ছবি, সুপার হিট,
রাতারাতি নায়িকা উঠতি যুবকদের হৃদস্পন্দন!
মেয়েটি ভালো সব দিকে, স্বামী সামান্য সাইড রোল করেন-
যাকে গৃহবধূ করে রাখার ছিল, সে কীভাবে কাড়লো সবার নজর মন?
ক্ষোভ দ্বেষ ক্রোধ হতাশা...গোগ্রাসে করলো গ্রাস
যেমন ক্ষুদার্ত রাহু গোটা সূর্য বা চাঁদকে নেয় গিলে।
ডিভোর্স পেপারে সই করিয়ে, মুখে ঢাললো অ্যাসিড...
উন্মাদের মতো মেয়েটা সম্ভ্রম সৌন্দর্য হারিয়ে ঝাঁপ দিলো ঝিলে।
তার লেখিকা বান্ধবী কপাল চাপড়ে বললেন,
'স্বামী মানলো না, তাতে কী হল; ডিরেক্টর ওকে চাইতেন বিলকুল...
প্লাস্টিক সার্জারিতে ফিরে পাওয়া যেত সোহাগ বদন...
নতুন জীবনের হাতছানি উপেক্ষা করে, এ কী করলো ভুল!
ডিরেক্টর কিছু বলতে যাচ্ছিলেন,
হাউ হাউ করে ফেললেন কেঁদে।
স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে-
মতিভ্রমে নিজেকেই নিজে ফেলেছেন ফাঁদে!
Comments (5)