মেয়েটা লেখাপড়ায় খুব ভালো-
আমাকে কথা দিয়েছিল নিজের পায়ে দাঁড়াবে।
কিন্তু ফাইনাল পরীক্ষা দিল না।
জানতে চাইলে বলল, 'আমার বিয়ে ।
বাবা ওনাদের কথা দিয়েছেন' ।
ওর বিয়েতে আমি মুখ দেখতে যাইনি...
আর কোনও সম্পর্কই নেই ওর সাথে-
কোথায় আছে? কেমন আছে?
ও যে কথাটা আমাকে দিয়েছিল,
সেটা আর রাখলো না!
Comments (5)