আশা-
এখন পুকুরের জলের মতো নিস্তব্ধ-
এই স্তব্ধতা আসে-
হয় একমাত্র মেয়ে যেদিন শ্বশুর বাড়ি চলে যায়
অথবা মৃত্যু আলিঙ্গন করলে |
হতাশা-
জ্বলন্ত চিতার মতো উত্তপ্ত-
এ উত্তাপ নশ্বর দেহকে করে ভস্মীভূত,
পড়ে থাকে শুধু ছাই-
মজুত যা করা হয়, সব পুড়ে ছাই |
অস্তিত্ব হারালে সম্পদও হারায় |
এখন বিফলতা মেলেছে ডানা আকাশ জুড়ে,
সফলতা সূর্যের আলো হয়ে ভেদ করে আসার সুযোগ পাচ্ছে না |
Comments (3)