আচ্ছা আপনারা আমাকে বলতে পারেন, কেসটা কী?
স্বামীর অন্য কোথাও কিছু আছে জেনে অভিমানিনীটি আত্মহত্যা করল,
না, স্ত্রী পথের কাঁটা- তাকে ঠান্ডা মাথায় সরিয়ে দেওয়া হল!
সম্পর্ক বড়ই জটিল-
তার থেকে জটিল মানুষের মন |
আইন মানব মস্তিষ্ক প্রসূত,
তাই জটিলতা তাকেও স্পর্শ করে |
আইন যেমন অজেয়,
আইনের ফাঁকও আছে প্রচুর
আর মাঝে মধ্যে আইন তার কাছে মাথা নত করে |
স্ত্রী কী কোনও গোপন তথ্য জেনে ফেলেছিল?
যে স্ত্রী মৃত্যুর আগে গোপনে কাঁদত,
সেই স্ত্রী মৃত্যুর পরে এখন অট্ট হাসে!
Comments (7)