সমুদ্র সদা চঞ্চল-
তার বুকে দুরন্ত ঢেউ দাপিয়ে বেড়ায় দিনরাত:
অশান্তিতে গর্জন করে ওঠে...
লাফায়, ঝাঁপায়, মেলায় আবার শ্বাস নিয়ে ওঠে...
মন এখন আমার সমুদ্রের মতো-
শান্তি কোনও কৃষ্ণগহ্বরে মুখ থুবড়ে পড়ে আছে |
পাগলা হাতির মতো মনের ভিতরের সমুদ্রটা
দাপিয়ে বেড়াচ্ছে দিনরাত- মন আজ উত্তাল |
মনের প্রভাব পড়েছে কথনে চলনে:
পায়চারি করলে শরীরটা একটু হালকা লাগে |
মন হালকা না হলেও পায়চারি করি!

ভাবি মনটা কবে আকাশের মতো হবে-
স্বপ্নগুলো তুলোর মতো উড়ে বেড়াবে মেঘ হয়ে
মনের মহাজগতে- হালকা হয়ে যাবে মন |
আর পায়চারি করবো না- বসে আকাশ দেখবো |