'আমি জানতে চাই' |
'আমি সব সঠিক জানি' |
'আসুন আলোচনায় বসা যাক' |
'তুই যে ভুল, তা আমি মানি' |
'নিজেকে শোধন করাই সবথেকে বড় শিক্ষা' |
'আমি শুধরে দিই, তুই অযথা ঘোলা করিস নে পানি' |
'আমি সত্যি সত্যিই বড় হতে চাই' |
'আমি সবার বড়, তোর দু চোখেই ছানি' |
'প্রকৃত জ্ঞানী বড় ছোট মানে না' |
'আমি বাঁচবো বহুকাল, তোর এখনই জীবনহানি' |