অপেক্ষা কখনও শেষ হয় না-
একটা অপেক্ষা শেষ হলে আরেকটা উদয় হয়।
কাজের পরিসমাপ্তি নেই: জীবন আছে তাই-
বারবার দায়িত্ব এসে যায়।
টাকা থাকলেই সুখ আসে না।
সফলতা আছে মানেই শান্তি থাকবে এমনটা নয়।
গরীব ধনী উভয়েরই নানা রকম অসুবিধা থাকে!
জয়ী পরাজিতেরও দিনে দুপুরে থাকতে পারে ভয় !
মাটির সাথে মানুষের নিবিড় সম্পর্ক।
যে সফলতা মানুষকে মাটি থেকে আলাদা করে দেয় তা পরাজয়।
মধ্যবিত্তের জীবন সংগ্রামই সমাজকে ধরে রাখে-
মধ্যবিত্ত মুছে গেলে সমাজেরই অবক্ষয়।
লড়েছি প্রচুর, লড়েছেন মা বাবা।
লড়াই করে দাঁড়াচ্ছি, তবে নিজের মাটিতে নয়!
নিজের মাটি গায়ে মাখিনি, মেখেছি সুদূরের বালি...
আমার চোখে যা হারিয়ে যাওয়া, সবার চোখে তা বিজয়!
সংগ্রামের শেষ নেই।
নিজের মাটিতে দাঁড়িয়ে লড়া আলাদা- সেটা সহ্য হয়।
অপরের দেশে টিকে থাকা এত সহজ নয়-
কারণ চোরাবালিতে দাঁড়ানোই দায়!
Comments (3)