সকলে আমায় ঠকাতে পারে-
জীবন সময় নিয়তি ও সংগ্রাম।
কিন্ত মা বাবা ঠকাবেন না-
যুগ ধর্মের এ আরেক নাম।
ভুল শিক্ষা দিতে পারেন শিক্ষক।
সুসময়ের বন্ধু দুঃসময়ে হতে পারে ঠগ।
সতী লক্ষ্মী স্ত্রী, অনুগত সন্তান ও উপকারী ভাইবোন মেলা সাত জন্মের ভাগ্য...
মা বাবার ঋণ শুধতে ভগবানও অপারগ।
একজন আকাশ কুসুম স্বপ্ন হলে, অপরজন বাস্তবের শক্ত মাটি।
একজন সময় হলে, অপরজন মহাকাল।
একজন জ্ঞান হলে, অপরজন মুক্তি।
একজন তরবারি হলে, অপরজন ঢাল।
একজন ধর্ম দর্শন হলে, অপরজন বিজ্ঞান প্রযুক্তি।
একজন দিগন্ত বিস্তৃত খেত হলে, অপরজন সরু পথ আল।
একজন চলার পথে একাগ্র ধৈর্য হলে, অপরজন শরীরের ঘাম।
একজন সত্য হলে, অপরজন মশাল।
Comments (2)