গাছের ফুল গাছেই সুন্দর দেখায়।
জয়ী মানুষকে সময় চিহ্নিত করে:
মানুষ প্রাণ ভরে বাহবা দেয়।

যে জলে স্রোত আছে তারই নাম জীবন
কারণ স্রোতের আরেক নাম সময়-
সংগ্রামই আনে স্তব্ধ জলাশয়ে প্লাবন।

হাওয়া বয় প্রাকৃতিক নিয়মে-
ঝড় বয় ধ্বংসের আগে, যা সৃষ্টির হেতু।
সৃষ্টির পথ পরিশ্রমে ঘামে।

আকাশ খোলামেলা, তাই উদারতা তার আরেক নাম।
কাজের পরিসর যার যত বেশি হবে,
সমাজে বাড়বে তার মূল্য বা দাম।

মাটি সহনশীল বলেই সে মৃত্যুঞ্জয়ী।
ধৈর্য শক্তি না থাকলে বন্যা কূল ভাঙে-
সফল মানুষের বিরোধীতা নেই, সে অধ্যবসায়ী।

পাখি যাক না উড়ে যত দূরে, সন্ধ্যায় ঠিক বাসায় ফেরে।
পথ হারাতে হারাতেই মানুষ সোজা পথে আসে-
অলসতা ঘুমিয়ে পড়ে ব্যস্ততার ভিড়ে।