ধনীর ঘরে জন্মাইনি,
তাই অবকাশ মেলেনি আকাশ দেখে কল্পনা করার।
গরীবের ঘরে বড় হইনি,
তাই সময়ে অসময়ে সুযোগ মেলেনি মাথা খুঁড়ে মরার।

ধনীর চরিত্র নেই।
গরীবের মর্যাদা শ্মশান যাওয়ার পথে ছড়ানো খই।

উচ্চ মধ্যবিত্ত নই,
তাই পাল্লা দিইনি ধনীর সাথে।
হ্যাঁ, নিম্ন মধ্যবিত্তের ঘরেই জন্ম আমার,
তাই গরীবের মতো ভিক্ষার বাটি নিইনি হাতে।

নিম্ন মধ্যবিত্তআনা থেকে চাই মুক্তি।
উচ্চ মধ্যবিত্তকেই করি ভক্তি।

লড়তে জানি আমরা-
সম্মানের সাথে এগিয়ে যাওয়া।
অমর্যাদার ভাত তুলি না মুখে-
দিনে মাটি খুঁড়ে ফসল ফলিয়ে, দিনের শেষে খাওয়া।

মধ্যপন্থাই সঠিক পথ।
উচ্চ নীচে ঘোর বিপদ।