১) পিলার
আজকাল মানুষের কথার ধরণ কি রকম-
যেন পিলার একদিকে আর রড একদিকে।
২) তেল
"ওয়েল ইয়োর ওন মেশিন"।
"দাদা, আমার মেশিন যে আপনি"।
৩) আবার উচ্চারণে ভুল
"আমি কম্পিউটারে ব্লাউজ করছি"।
ওটা ব্রাউজ।
"আমার কাজ গুলো পিণ্ডি আছে"।
ওটা পেন্ডিং।
"বি সাইরেন"।
ওটা সাইলেন্ট।
"লাইফ এনসিওর করিয়েছেন"?
ওটা ইন্সুরেন্স।
৪) সমাস
গম্ভীর : গমের দোকানে ভিড়।
ঘুগনি : ঘুঘুর পিছনে অগ্নি।
৫) মেট্রো
"কি ভিড়, এ যে বনগাঁ লোকাল"।
Comments (1)