মহাভারতের চরিত্র বহু, প্রত্যেক চরিত্রের বিশ্লেষণ করা সম্ভব নয়| সেই সকল চরিত্র নিয়েই আলোচনা করবো, যারা পরম জ্ঞানী| তাদের মধ্যে পুরুষ ও নারী দুজনেই আছেন|
প্রথমে আসি পুরুষদের কথায়| পুরুষদের মধ্যে পরম জ্ঞানী কারা? তাঁরা হলেন শ্রীকৃষ্ণ, বেদব্যাস, ভীষ্ম, বিদুর, অষ্টাবক্র, যাজ্ঞবল্ক্য ও যুধিষ্ঠির|
শ্রীকৃষ্ণ একজন দার্শনিক| কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে তিঁনি অর্জুনের কাছে ভগবদ্গীতার ব্যাখ্যা করেন| তিঁনি গুরুর গুরু| তাঁকে ছাড়া মহাভারত শূন্য| তিঁনি সকলের বিধাতা ও নিয়তি|
বেদব্যাস স্বয়ং মহাভারত রচনা করেছিলেন|
শরশয্যায় শুয়ে ভীষ্ম যুধিষ্ঠিরকে নীতিধর্ম, রাজধর্ম, মোক্ষধর্ম এবং মানুষের জীবনের কর্ম ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন|
বিদুরনীতি একটি গুরুত্বপূর্ণ নৈতিক দর্শন|
রাজা জনকের সঙ্গে অষ্টাবক্র-এর আলোচনা ব্রহ্ম ও আত্মা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ ভাবনার পরিচয় দেয়|
যাজ্ঞবল্ক্য ও জনকের মধ্যে চেতনা, ব্রহ্ম, আত্মা এবং মোক্ষ নিয়ে একটি দার্শনিক আলোচনা হয়েছিল|
যুধিষ্ঠির বকের প্রশ্নের উত্তর দেন| তাঁর উত্তর গুলো প্রমাণ করে যে তিঁনি পরম জ্ঞানী|
এই সকল চরিত্রের মধ্যে আমার প্রিয় চরিত্র কে এবং কেন? আমার প্রিয় যুধিষ্ঠির কারণ তিঁনি যুদ্ধে স্থির| অর্জুন ভেঙে পড়েছিলেন, তাই তিঁনি আমার প্রিয় নন| সারাক্ষণ আমাদের অন্তরে ও বাইরে কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, স্থির না হলে লড়বো কিভাবে?
শ্রীকৃষ্ণ সবার প্রিয়| অষ্টাবক্র, যাজ্ঞবল্ক্য ও রচয়িতা বেদব্যাসকে নিয়ে কেউ অত মাথা ঘামায় না| ভীষ্ম কৌরবদের পক্ষ নেন, তাই তিঁনি আমার প্রিয় নন| বিদুর প্রিয় নন কারণ তিঁনি পাপপুণ্যের লড়াইতে অংশ নেন নি|
মহিলা চরিত্রের মধ্যে জ্ঞানী করা? তাঁরা হলেন কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুলভা, মৈত্রেয়ী ও সাবিত্রী|
কুন্তীর জীবন কর্তব্য, ত্যাগ, মাতৃত্ব, দুঃখ এবং কর্মফলের একটি উদাহরণ, যা থেকে চরম জ্ঞান লাভ করা যায়|
গান্ধারী তাঁর স্বামী, ধৃতরাষ্ট্র এবং পুত্র, দুর্যোধনকে বহুবার নীতি ও ধর্মের পথে চলার উপদেশ দিতেন| তিঁনি কুরুক্ষেত্র যুদ্ধের পর শ্রীকৃষ্ণকেও প্রশ্ন করেন|
দ্রৌপদী আত্মসম্মান, নারীর অধিকার, এবং ন্যায়বিচারের জন্য সারা জীবন সংগ্রাম করেন| তিঁনি একজন শক্তিশালী নারী চরিত্র| তিঁনি ধর্মের প্রকৃত অর্থের অনুসন্ধান করেন|
রাজা জনকের সঙ্গে সুলভা সন্ন্যাস, আত্মা, মুক্তি এবং সামাজিক পরিচয় নিয়ে জটিল বিতর্ক করেন| সেখান থেকে তাঁর দার্শনিক শক্তির পরিচয় পাওয়া যায়|
মৈত্রেয়ী অমরত্ব ও আত্মা সম্পর্কে জটিল প্রশ্নের জন্য বিখ্যাত| তাঁর দর্শন বলে অমরত্বের পথ হল আত্মজ্ঞান, সম্পদ নয়|
সাবিত্রী যমের সঙ্গে জন্ম, মৃত্যু, নীতি ও ধর্ম নিয়ে যুক্তিপূর্ণ কথাবার্তা বলেন এবং তাঁর বুদ্ধি দ্বারা তিঁনি সত্যবানকে ফিরে পান|
সব নারী চরিত্রই আমার প্রিয়| বেশি প্রিয় কে? তিঁনি গান্ধারী| কেন? শ্রীকৃষ্ণকে সকলে প্রথমে একজন সাধারণ মানুষ ভেবেছিলেন, কিন্তু গান্ধারী তা ভাবেন নি| তিঁনি শ্রীকৃষ্ণকে অতি বুদ্ধিমান মনে করেন|