১) লাইন
যেখানে যাও সেখানেই লাইন।
বাজার দোকান থেকে ব্যাঙ্ক,
অটো থেকে প্যান্ডেল।
মরার পরেও লাইন-
কখন দেহ পুড়বে!
২) দু দিনের জীবন তবু
দু দিনের জীবন তবু
ভাই-এর সাথে ভাই-এর ঝগড়া,
বোনের সাথে বোনের ঝগড়া,
ভাই-এর সাথে বোনের ঝগড়া।
চিতাতেই সব সমাপ্ত।
আরে ঘর, টাকা, সোনা কেউ তো
সাথে করে নিয়ে যায় না।
সাথে যায় কেবল চোখের জল।
৩) বন্ধু ও বয়স
বয়স মেপে বন্ধু হয় না-
বাচ্চার বন্ধু বুড়ো,
বুড়োর বন্ধু বাচ্চা।
মনের পার্থক্য না থাকলেই হল,
বয়সের পার্থক্য থাকলে কি এসে যায়।
বরং সমান বয়সের বন্ধুরা বেশি ঝগড়া করে!
৪) মঙ্গলের জন্য
ভগবান যা করেন মঙ্গলের জন্য।
এর মানে কি?
যদি ক্ষতি হয়,
তাহলেও মানুষ ভাবতে শিখবে যে
ভবিষ্যতে তার ভাল হবে বলেই এই ক্ষতি হল।
মানুষ সর্বদা ইতিবাচক চিন্তা করবে,
কখনো নেতিবাচক চিন্তা করবে না।
Comments (0)
Comments are closed on this post.
No comments yet. Be the first to comment.