নিজের জুতো নিজের পায়ে পরো।
অপরের জুতো কখনো পায়ে হয়!
সমান মাপের হলেও
পা চালাতে মানুষ অসুবিধায় পড়ে।
বাচ্চাদের স্বভাব থাকে বড়দের জুতো পরার-
শিশু মন বড় হতে চায় তাই
কিন্তু একবার বড় হয়ে গেলে
অযথা অপরের নকল করার
কোনো প্রয়োজন নেই-
অতএব, নিজের মতো হও।