১) কিভাবে বাঁচা যায়
দালালের সাথে দালালি করো,
শঠের সাথে শঠতা।
ভালোর ভালো করো।
অহংকার ও অত্যাচারের কাছে নয় বশ্যতা।
২) ভগবান ডাকা
"ভগবানকে এত ডাকো,
কি দেন তিঁনি?
কেবলই দুঃখ।
প্রসাদে কেবল নুন, কই চিনি"?
"নুন ছাড়া ভোগ রান্না হয় না।
দুঃখে তিঁনি পরীক্ষা নেন
আর সুখে শেখান সংযম।
দুঃখের অশান্তির পরেই সুখ শান্তি দেন।
যদি সুখের দিনে সংযম হারাই,
আবার সুখ কেড়ে নেন"।
Comments (0)
No comments yet. Be the first to comment.