বাঁচিবার সাধ নাহি জাগে আজি
এই ধরণীর পরে,
কি সুখে বাঁচিব?
একবিন্দুও সুখ নাই মোর ঘরে।
একটি কথাই বারেবারে আজি
জানিতে ইচ্ছে হয়,
হৃদয় যখন দিয়াছ বিধি
কেন ভাঙ্গো সে হৃদয়?
চলিতে চলিতে ক্লান্ত হইয়া
হইয়াছি পথহারা,
বাকি পথ পাড়ি কি করিয়া দিব
দয়াল তোমায় ছাড়া...?
জীবন জুড়িয়া দেখিয়াছি শুধু
বেঈমান প্রতারক,
কাছেতে আসিয়া শান্তনা কভূ
দেয়নাই কোন লোক।
বিতৃষ্ণা যে জীবনে আমার
আসিয়া গিয়াছে বিধি,
বাঁচিবার সাধ কি করিয়া জাগে
সুখ না থাকে যদি...?
Comments (8)