সুন্দর মন
নীল গাঢ় আকাশ, নব বসন্তের অপরূপ ছায়া,
কোকিলের ডাক মানুষের হই চই আর রঙের হওয়া।
এ বসন্ত কেড়ে নিয়েছে মানুষের প্রতি মানুষের মায়া।
আমরা শুধু চাইছি সম্প্রীতি,
তাইতো একজন অপরজনকে বলছি হুলি হে ভাই হুলি
এ শুধু নিছক অভিনয়,
তাইতো কোথাও ঈদে বর্ষিত হয়ে গুলি।
গোটা বিশ্ব ভুলে গেছে ফেলে আসা প্রেম দিবসগুলি,
তাইতো তোমায় ভালোবাসি বলে খেলছি হুলি
আজ তাকানো যায়না পার্কের আড়ালে যেন রঙের মেলা
দেখে বেশ ভালো লাগে এ এক অন্য ধরনের খেলা।
এটা মোটেও সম্প্রীতি নয়, এটা সৌন্দর্যের ভক্তি
মনই হচ্ছে আসল সম্প্রীতি, মনই হচ্ছে সব কিছুর মুক্তি।
সব ভুলে গিয়ে আবার খুশিতে হইছি মরিয়া।
ঐ দিকে তাকাও দাউ দাউ করে জ্বলছে সিরিয়া।।
সব ভুলে গিয়ে তবু আমরা খেলছি হুলি
আর ওখানে চারিদিক থেকে চলছে গুলি।
কি অপরাধ সেই ছোট্ট শিশুদের, ওরা যেন নিষ্পাপ ফুল
তবু কেনো অদেরকে মেরে বারবার করছি ভুল।
কখনো সিরিয়া, কখনো মায়ানমা, কখনো অন্য দেশের রাজধানী
সব দেশেই দেখা যায় উঁচু নিচুর টানাটানি
তাই সব কিছু দেখেই আমরা থাকি চুপচাপ
সুযোগ পেলেই মেরে দেই সম্প্রীতির ছাপ
আমি চাই না এমন সম্প্রীতি, চাই শুধু একটা সুন্দর মন
যার আলোয় আলোকিত হবে এই বিশ্বভূবন।।
Comments (3)