তোমায় ছাড়া বড় অসহায়
মনে হয় এ হৃদয়।
যেনো জলহীন এক শূন্য মরুভূমি
যার বুকে শুধু হাহাকার
আর কান্না,
মনে যন্ত্রণার শিবির।
শুধু একপলক দেখবো বলেইতো
এতো প্রচেষ্টা...
তাকি তুমি বোঝনা নাকি
বুঝতে চাওনা!
ডি-সেকশনের দরজার ফাঁকে
যখন উঁকি মেরে দেখি তোমায়!
কেনো জানি বড় অদ্ভুত
মনে হয় নিজেকে,
ভালোবাসিতো!
ভালোবাসতেইতো চাই...
তাহলে কেনো এতো ভয়
কেনো সংশয় তোমাকে নিয়ে,
নিজেকে নিয়ে!
তবু বুকে সাহসটা যেনো
রয়েই গেছে‌।
হয়তো তোমাকে
ভালোবাসি বলেই!
শুধু একটু অপেক্ষা করো...
আসবোতো!তোমার কাছেইতো
ফিরে আসবো।
এখন নাহয় একটু,
দূর থেকেই ভালোবাসি।😉😘