তোমায় ভালোবাসি!
এই কথাটা যেমন সত্যি
তোমায় ভালোবাসতে ভয় হয়
এই কথাটাওনা ঠিক ততটাই সত্যি।
কেনো জানি সবসময় মনে হয়
রাখতে পারবতো আমি,
আমার ভালবাসার মর্যাদা।
বিশ্বাস করো শুধু
এই কথাটুকু ভেবেই,
এখনো আমি তোমার কাছ থেকে
দূরে সরে থাকি...
দূর থেকেই তোমায় দেখি।
এখন শুধু এতটুকুই তৃপ্তি;
আচ্ছা সবটাইনা কেমন জানি
বদলে যাচ্ছে তাইনা?
সময় যেন সবকিছুই বদলে দেয়।
আচ্ছা!সময়কি ভালোবাসাও
বদলে দিতে পারে?
কিন্তু এওকি সম্ভব!
কই আমার বুকের ভেতরে তোমার জন্য
জমাটবাঁধা ভালোবাসাগুলোতো
এখনো থমকে যায়নি!
তাহলে কি করে বুঝবো বলতো
কি করে বুঝবো আমি
আমার ভালবাসা সত্যি নাকি!
জানো! এতোকিছুর পরওনা
আমি ভালোবাসি!
কারন আমারযে তোমায়
ভালোবাসতে বড্ডো ভালোলাগে।
Comments (1)