তারুণ্যে যাঁরা লেখা জমা দেন , তাদের প্রথম তিনটি লেখার মান একটু দেখে নেওয়া হয়। তার মানে এই নয় নতুন লেখকদের কাছ থেকে শুরুতেই মহান সাহিত্য আশা করা হয়। প্রথমত , আসরের নিয়ম , তারপর লেখার নুন্যতম গুনাবলী।চাহিদা বেশি নয়।
যাঁদের লেখা অনুমোদনের অপেক্ষায় আছে , তাদের অনুরোধ করি, মন্তব্য গুলো মুছে ফেললে কোনো উপকারই হবে না। বা ধন্যবাদ দিয়ে চুপ করে বসে থাকলেও লাভ নেই। আপনাদের লেখা পড়তে নিয়মিত কিছুটা সময় দিয়ে থাকি। আমার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেই। তাই অনুরোধ করি সদর্থক ভাবে নিন। উত্তর দিন। তারুণ্যের মান রাখতে আপনাদের সাহায্য চাই।
Comments (12)