সেদিন প্রীতম এসেছিল । এই প্রীতম একদিন আমার আদরের ' মিঠাই ' ছিল।সেদিন ও আমার গুরুত্ব বোঝেনি । সেদিন হঠাৎ এসে হাত ধরতে চাইছিল। আমি ধরতে দিই নি। কথায় কথায় জানলাম ওর সাথে ওর প্রেমিকার ব্রেকআপ হয়ে গেছে ।বুঝলাম, ও এখন আশ্রয় চাইছে আমার কাছে। আমি দিই নি।
কারন আমি সেদিন ওকে আশ্রয় দিলে, আমার ভালোবাসাকে আমি বেশ্যাবৃত্তির পর্যায় নামাতাম, আর আমাকে বেশ্যা ।আমি জানতাম একদিন ও আবার আমায় ছেড়ে চলে যাবে।মিশে যাবে শত আলোর ভিড়ে। কিন্তু আমি সেদিন আর মিশতে পারব না সার মাঝে, ভালো থাকার মুখোশ পরে ।
Comments (6)