হেমন্তে তার সাথে...
-হরি শংকর রায়

ভোরের সূর্যটা হেসে কুটি কুটি হয়

রাত্রির দুঃখগুলো...
ওম পেতে দেয়
শীতের চাদরে।

কালরাত্রি এপাশ-ওপাশ
ঘনশ্বাসে , দীর্ঘশ্বাসে... !

আলতো আলতো ছোঁয়ায়
যৌবন কেঁদে কেঁদে
আলস্যে ঘুমায় ।

এলো আলো... !
লজ্জা ভুলে হাসে ।
আসে না সে ?
বলে না কথা কানে কানে !
দেখা হয় না আর
তার সাথে , তার সাথে... !
হেমন্তে... ...!
--=¤=--

২৭-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ , রংপুর ।