=বাবুই=
-হরি শংকর রায়

বাবুই তুমি ফিরে এসো,
সোনালি ডানায় মেখে নতুন ধানের ঘ্রাণ;
হেমন্তে জেগে উঠেছে সকল প্রাণ চঞ্চল।
কৃষাণীর মুখে লাজুক লাজুক হাসি
ভুলেছে বড়াই,
মান-অভিমান।
নবান্নের এই সব সোনা ঝরা দিনে
ফিরে এসো বাবুই
তোমারে ডাকিছে চড়াই।

--=¤=--
২০-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ,রংপুর।