=উড়ান=
-হরি শংকর রায়
উড়ান দে..............!
উড়ান দে, উড়াল দে......
এই শরতের রাঙা ভোরে,
স্বপ্নগুলো মুঠোয় ভরে।
নীল আকাশে ডানা মেলে
সবুজ ছুঁয়ে দে........
উড়ান দে, উড়াল দে।
আয় রে সাথী আয়!
বন-ময়ূরীর ডানায় ভেসে,
স্বপন ঝরা বন-পাহাড়ে
লাল পাহাড়ের দেশে
আয়রে ছুটে আয়......
উড়ান দিয়ে আয়.........।
জুঁই চামেলির মাতাল করা
গন্ধে ভুলে থাকবি মেতে,
নদীর জলে
ডুব-সাঁতারে হংসমিথুন বেড়ায় হেসে।
এক্ষুণি দে........
ঈশান, দক্ষিণ, অগ্নি ভুলে
উড়ান দে, উড়াল দে।
উড়ান দে.......রে.......!
দে উড়ান দে।
--=¤=-- -:- --=¤=--
৩০-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ,রংপুর।
Comments (5)