অনন্ত অসীম
- হরি শংকর রায়
দোল খেলেই যাচ্ছে.......
প্যাঁচানো লতাটা যে বাঁধা ছিল
কি হাওয়ায় আলগা হলো,
বুঝি না!
কিছু বুঝতেও চাইনি কোনদিন।
দিনের পর দিন
পরম আদরে ঢেলেছি জল।
সব ভুলে গেছে।
গহীনে শিকড় ভুলে খোঁজে
অনন্ত অসীম।
--=0=--
২০-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
Comments (5)