=খেলাঘর=
-হরি শংকর রায়

নিত্য অ-নিত্যের খেলাঘর
বেঁধেছি এই বালুচরে,
দেখছি স্বপ্নালু গোধুলি রঙ
ধাবমান আগামী মিশিয়ে দিচ্ছে সব
অন্ধকার.............।
কি খেলা খেলছো হে?
এই বুঝি পূর্ণচাঁদ
ঢেকে দিচ্ছে সব নক্ষত্রের আলো;
মেঘের ঝালর।
ও শশী!
হেসো না এমন করে,
যে ঘর বেঁধেছি এই বালুচরে;
দিবসে..............
ভাসিয়ে দিও না জোত্‍স্না বানে।
অন্ধকার ভালোবেসে
ফুটুক আগামী আলো,
বাজুক ভৈরব রাগ।

--=0=--
১৭-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।