তুমি নেই, তবুও রয়ে গেছে তোমার সেই ওড়না,
ছুঁয়ে দেখলেই বুকের ভেতর জেগে ওঠে পুরোনো যন্ত্রণা।
তোমার শরীরের ঘ্রাণ যেন আজও লেগে আছে তাতে,
নিঃশব্দে তোমার স্মৃতি এসে বসে আমার পাশে রাতে।
কতবার ভেবেছি ওড়নাটা দূরে কোথাও রেখে দেব,
কিন্তু তোমার শেষ স্মৃতিটুকু কীভাবে আমি হারাব?
তুমি হয়তো ভুলে গেছ আমাকে নতুন জীবনের ভিড়ে,
আমি আজও তোমাকে খুঁজি সেই ওড়নার প্রতিটি ভাঁজে।
তুমি নেই—তবুও তোমার মায়া আমাকে ছাড়ে না,
তাই তোমার সেই ওড়নাটাই আজ আমার শেষ ঠিকানা।
তোমার সেই ওড়না

Comments (0)
No comments yet. Be the first to comment.