মা শব্দটি ছোট হলেও,
তার তুলনা কারও সঙ্গেই করা যায় না।
মা, আমার রবের দেওয়া এমন এক নিয়ামত,
যার কথা বলে কখনোই শেষ করা যাবে না।
তবুও আজ অল্প কিছু কথা বলি।
১০ মাস তুমি গর্ভে ধারণ করে
দেখিয়েছ এই পৃথিবীর আলো।
তাই তো বলি—
মা মানেই প্রথম ভালোবাসা,
মা মানেই মায়া,
মা থাকলেই ছোট ঘরও
হয়ে যায় সুখের বাসা।
জীবনে চলার পথে হাজার মানুষ আসবে, যাবে,
কিন্তু মায়ের মতো আপন কেউ হবে না!
আমি চাই না এই পৃথিবীর সকল সুখ,
চাই শুধু মায়ের মুখের একটু হাসি।
হাজার ব্যস্ততার ভিড়ে
মায়ের মুখটা দেখলেই মেলে একটু শান্তি।
জীবন থেকে হারিয়েছে কত শত মানুষ,
তেমন কষ্ট হয়নি!
কিন্তু মাকে হারানোর কথা ভাবলেই
চোখের কোণে জমে পানি।
রবের কাছে এই ছোট্ট চাওয়া—
আমার এই জীবনে চাই তোমায় পাশে, মা।
তুমি-বিহীন আমি থাকতে পারব না।
তুমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে,
ঐ অন্ধকার কবরে—
সঙ্গে তুমি আমায় নিও,
তবুও রেখে যেও না এই স্বার্থপর পৃথিবীতে।

Comments (0)
No comments yet. Be the first to comment.