শুনেন (ম্যাডাম) আজকে আপনাকে শেষ কিছু কথা বলি,,আর কখনো হয়তো আমাদের কথা হবে না। কারণ আমি ধ্বংসের শেষ প্রান্তে,,তো যাই হোক শুরু করি প্রথমেই বলি আমাকে আর মনে রেখো না ভুলে যেও,,,,,জানো তোমাকে অন্য কারো সাথে দেখেও আমি তোমাকেই ভালোবাসি..." তোমাকে অন্য কারও সাথে মিশতে দেখেও আমি তোমাকেই ভালোবাসি..." হ্যাঁ, জানি এটা একরকম পাগলামি। নিজের প্রতি অন্যায়ের মতো একটা ভালোবাসা, যেটা আমাকেই প্রতিদিন পোড়ায়। তুমি যখন কারো সাথে হাসো, কারো পাশে শান্তি খুঁজে পাও - তখন আমার বুকের ভেতরটা যেনো একটু একটু করে ভেঙে পরে।অথচ, তবুও আমার হৃদয়টা তোমার নামেই ধ্বনিত হয়, তোমার নামেই ধক,ধক করে। আমি জানি, আমার ভালোবাসা তোমার জন্য বোঝা, আমার অনুভূতিগুলো তোমার জীবনে কোনো অর্থ বহন করে না। তবুও আমি প্রতিদিন তোমার খবর নিই, বা নিতাম তোমার হাসি দেখি,বা দেখতাম তোমার ব্যথা অনুভব করি, দূর থেকে। আর এইজন্যই নিজের উপরই রাগ হয়-কেন এখনো তোমাকে ভুলতে পারলাম না? কেন এখনো তোমার নাম শুনলেই হৃদয়ের তাল বদলে যায়? সম্ভবত এটাই ভালোবাসার সবচেয়ে নিষ্ঠুর রূপ-যেখানে ভালোবাসা মানে পাওয়া নয়, বরং হারিয়ে গিয়ে ভালোবাসতে শেখায় । আজ হয়তো সত্যি হারিয়ে গেলাম আর কখনো বলা হবে না ভালোবাসি, আর কখনো বলা হবে না আমি তোমাকে পেতে চাই,। তুমি খুবই লক্ষী একটা মেয়ে খাদিজা তোমার পরিবার যেনো তোমার জন্য ভালো একজন জীবন সঙ্গী খুঁজে দিতে পারে সেই দৌয়া করি।যা আমি চেয়েছিলাম তা কেউ না চাইতেই পেয়ে যাবে আফসোস। তবে তুমি ভালো থেকো,সুখে থেকো যে তোমার লাইফ এ যাবে তাকে তুমি আমার ভালোবাসাটা দিও, আর আমি,,
আমি নাহয় প্রতিদিন নিজেকে বলবো , 'তোমাকে ভুলে যাওয়ার জন্য ', কিন্তু হৃদয় এখনো বলে হয়তো সামনেও বলবে , 'সে তো তোর ভেতরেই বেঁচে আছে।'তো যাই হোক,, তুমি সুখে থাকো, তোমার প্রিয়জনের হাত ধরে। আর আমি এখানেই থাকবো,নিজের ভেতরের যুদ্ধে হারতে হারতে, শুধু তোমাকেই ভালোবেসে যাবো..! (ম্যাডাম)
শেষ বিদায়

Comments (0)
No comments yet. Be the first to comment.