সাজিয়ে তো রাখবে সেই নকল ফুল, - তাই না ?
তবে, সুদৃশ্য ফুলদানি হতে আমি চাই না ।

তার চেয়ে, আমি বরং হবো তোমার ভাঙা কুলো ।
ফেলতে পারবে তোমার দৈনন্দিন ময়লা, আবর্জনা, ছাই গুলো ।

    জীবন পথে চলতে গিয়ে যদি
          মনের মাঝে মলিনতা জাগে ;
    জানবে, আমি তোমার পাশে আছি ,
         ছাই ফেলতে ভাঙা কুলোই লাগে ।

ফেলে দেওয়ার আগে,
          নিয়ে নেবো ততটুকু, যতটুকু নেওয়ার ;
বর্তমানের বুকে দাঁড়িয়ে অতীত থেকেই
         নিতে হয় শিক্ষা, যা ভবিষ্যতকে দেওয়ার ।

    ছাইগুলোকে ফেলে দেওয়ার আগে
          উড়িয়ে দিয়ে করবো পরখ্ দেখে ,
    ভুল বশতঃ ছাই-এর মাঝে যদি
          রতন কোনো থেকে গিয়ে থাকে ।।